ডিজিটাল মার্কেটিংঃ "ডিজিটাল মার্কেটিং" কথাটি দুটিশব্দের সমন্বয়ে গঠিত "ডিজিটাল" এবং "মার্কেটিং"।আসুন আগে দেখি এ শব্দ দুটি দ্বারা আমরা কি বুজি?
ডিজিটাল
ডিজিটাল কথাটির অর্থ হচ্ছে সংখ্যাগত বা Digit সংক্রান্ত।সব Digit না হোক শুধু বাইনারী সংখ্যাব্যবস্থার "0"এবং "1" এর দুনিয়াই হচ্ছে ডিজিটাল দুনিয়া।"0"এবং "1" বা বাইনারী হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তাই "0"এবং "1"দুনিয়া হচ্ছে কম্পিউটারের দুনিয়া।কম্পিউটার আর প্রযুক্তি মিলে পৃথিবীর যে আমূল পরিবর্তন ঘটিয়েছে তা আমাদের কারো অজানা নয়।
প্রযুক্তির উত্তরোত্তর উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে।রাষ্ট্র ব্যবস্থার সকল সীমানা প্রাচীর তুলে দিয়ে পুরো পৃথিবীকে একই শামীয়ানার নিচে আবদ্ধ করেছে।
আজ হোয়াইট হাউজে বসে ডোনাল্ড ট্রাম্ফ কী করছেন তা আমরা সেকেন্ডের ব্যবধানেই জেনে যাই।কলকাতার বিখ্যাত ব্যান্ড "মহিনের ঘোড়াগুলি"র গানের কথাগুলোতে খুব সুন্দর করে প্রযুক্তির প্রভাব ফুটে উঠেছে,,,,
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর ক্যাবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ, কাল সীমানার গণ্ডি
--------------------
আজ পৃথিবী অনেক এগিয়ে। ঘরে বসেই আমারা যেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ রক্ষা করে যেতে পারি,তেমনি অনায়াসে গড়ে তুলতে পারি ব্যবসা- বাণিজ্য, ফ্রিল্যান্সিং এর অনলাইন আয়ের ব্যবস্থা।
আর "0"এবং "1" এই ডিজিটের ঘাঁড়ে ভর করেই এসব সম্ভব হয় বলেই,আমরা এই বিস্ফোরিত প্রযুক্তিগত পরিবেশকে ডিজিটাল বলি।
মার্কেটিং
মার্কেটিং"কাকে বলে? এই প্রশ্নটির উত্তর সবাই গুছিয়ে বলতে না পারলে ও মার্কেটিং যে কী,তা আমরা মোটামুটি সবাই বুজি। সাধারণের মুখের ভাষায় বলতে গেলে বিক্রির ধান্দা।তাই অনেকে আবার মার্কেটিং বলতেই বিরূপ ধারণা পুষে রাখেন।টিভিতে ছবি,খেলা,নাটক বা কোনো অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন আসলেই রিমোটের বাটন চাপতে কার্পণ্য করেন না।আজ একটু অন্যভাবে ভাবুন। একজন মার্কেটার হিসেবে আমি মার্কেটিং টা কে ভাবি একটা শিক্ষা দান প্রক্রিয়া হিসেবে।
ধরুন, আপনি বি,সি,এস প্রিপারেশনের জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে এডমিট নিলেন।তো ঐখানকার শিক্ষরা আপনাকে শিখাবে বিভিন্ন কলাকৌশল যা আপনি প্রয়োগ করে বি,সি,এসে চান্স পেতে পারেন।এখানে শিক্ষকগণ কনফিডেন্স কোচিং কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত।
ঠিক একজন মার্কেটারও কোনো পণ্য বা সেবা কোম্পানি দ্বারা নিয়োগকৃত শিক্ষক , যিনি লোকজনকে শিখান জীবনধারণের নিত্য প্রয়োজনীয় পণ্য বা সেবার ব্যবহারের মাধ্যমে কিভাবে সরব্বোচ্চ উপযোগ পেতে পারে।একজন মার্কেটার নতুন বা বিদ্যমান পণ্য বা সেবা সম্পর্কে সাধারণ মানুষের সকল জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করেন যা কিনা ব্যবসায় প্রতিষ্ঠান এবং ভোক্তা উভয়শ্রেণীর কল্যাণের জন্য।আর যে উপায়ে তিনি এই জ্ঞান বিতরণ করেন,তাই-ই মার্কেটিং।
একবার ভাবুনতো, মার্কেটিং বা মার্কেটার'রা না থাকলে কী হতো?????মার্কেটার'রা না থাকলে আপনারা হয়তো ফেয়ার & লাভলী দিয়ে দাঁত মাজতেন আর টুথপেস্ট দিয়ে খেতেন পাউরুটি, হয়তো Veet দিয়ে পুরুষরা সেভ করতো আর শেভিং ফোম হতো নারীদের শেম্পু,হয়তো হারপিক দিয়ে নিয়মিত জামা-কাপড় পরিষ্কার করেতেন আর ভিমকে মাখতেন গায়ে।পছন্দসই মোবাইলটি এলাকার দোকাটিতেই রেখেই পাড়ি জমাতেন বিদেশে,জানতেন না পাশের হাসপাতালটিতে কি কি রোগের চিকিৎসা হয় ,কেউ অসুস্থ হলে এম্বুলেন্স এর পরিবর্তে ফোন দিতেন ফায়ার সার্ভিসে, কমিউনিটি সেন্টারে কী বিয়ে,জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় নাকি সিনেমা দেখানো হয় তা ভাবতে ভাবতেই রাতের ঘুম হারাম করে দিতেন।তাই মার্কেটার রা হচ্ছেন শিক্ষক, মার্কেটার রা শিখায় সঠিকভাবে বাঁচতে।
আমি মনে করি শিক্ষকতার চেয়ে মার্কেটিং এর মহত্ব অনেকাংশে বেশী, কেননা মার্কেটারদের পড়াতে হয় পৃথিবীর সবচেয়ে অমনোযোগী ছাত্রদের।আর এই জন্য তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়।যেমন-টিভি বা নিউজ পেপার বিজ্ঞাপন, বিলবোর্ড, মূল্যছাড়, অফার, কুপন,খেলাধুলা বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি।এই প্রক্রিয়াসমূহের মাধ্যমেই মার্কেটারগণ পণ্য বা সেবা ভোক্তাদের দোড়গোড়ায় পৌছে দেন সাথে ব্যবসায়িক সরবোচ্চ মুনাফা অর্জনের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখেন।আর মার্কেটারদের এসব কৌশলী কার্যক্রমই হচ্ছে মার্কেটিং।
সুতরাং, "ডিজিটাল" হচ্ছে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তিগত পরিবেশ আর "মার্কেটিং" হচ্ছে ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং লক্ষ্যাস্থিত গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন প্রক্রিয়া।
আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রথাগত মার্কেটিং, যেমন-টিভি,নিউজপেপার বিজ্ঞাপন,বিলবোর্ড,অফার,কুপন,মূল্যছাড় ইত্যাদির বাইরে ইন্টারনেট, কম্পিউটার ও তৎ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার মাধ্যমে মার্কেটিং প্রক্রিয়া।
মূলত,ডিজিটাল মার্কেটিং বলতে প্রযুক্তির বিস্ময়কর আশীর্বাদ বিভিন্ন সার্চ ইঞ্জিন,যেমন-Google, Yahoo, Bing ইত্যাদি;বিভিন্ন সোশ্যাল মিডিয়া,যেমন-Facebook,Google +, Twitter, Reddit, LinkedIn, Tumblr, Instragram, Pinterest ইত্যাদি এবং অন্যান্য অনলাইন মাধ্যম যেমন-Website, Blog, Mobile & Computer apps, Email, Youtube Video ইত্যাদির মাধ্যমে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করাকে বুঝায়।
ডিজিটাল মার্কেটিংকে আবার ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং ও বলা হয়।
ডিজিটাল মার্কেটিং প্রথাগত মার্কেটিং এর তুলনায় অনেক বেশি ফলপ্রসূ ও সাশ্রয়ী।তাছাড়া বর্তমান ব্যাবসায়- বাণিজ্য যতটা না সামাজিক তার চেয়ে বেশী ডিজিটাল।তাই মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত প্রতিক্রিয়াপ্রবণ পরিগণ্য হিসেবে মর্যাদা পাচ্ছে। একটি ট্রেন্ডি পেশা ও যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং অত্যাধিক গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন