A Sacred Script Of Digital Marketing In Bengali.

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০

মৌলবীরাই যখন হেদায়েতের মধ্যে নেই তখন আমাদের করনীয় কি?

২০১৯ সালে কওমি শিক্ষকরাই ধর্ষণ করল এক তৃতীয়াংশ শিশু। হুজুরদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি, মৌলবীরাই যখন হেদায়েতের মধ্যে নেই তখন আমাদের করনীয় কি? 



কেউ দাঁড়ি, টুপি, পাঞ্জাবী পড়লেই বা ইসলাম মনা হলেই ধরে নেয়া হয় সে উগ্রবাদী, মূর্খ(কাওমী পড়া) বর্তমান সোসাইটিতে বেমানান কেউ। ক্ষেত টাইপের বা অন্য জগতের লোক বা তাদের কথা মানেই পাগলের প্রলাফ। ইসলাম মনা মানেই আধুনিকায়নের বিপরীত, উন্নয়নের বাঁধা, তাদের নিয়ে মজা করা যায়, টিভি নাটক বা সিনেমায় তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা যায়। তাদের নিয়ে বানানো ফানি ভিডিও তে লাইক, কমেন্ট, শেয়ার করা যায়। ইচ্ছা মত তাদের নিয়ে কুৎসা রটানো যায়। ঘৃণা ছড়ানো যায়। তারা যদি মিজানুর রহমান আজহারীর মত জনপ্রিয়ও হয়, তবুও নাহিদ রেন্সের মত চরিত্রহীন ছেলেরা তাদের নিয়ে কুৎসা রটানোর সাহস পায়। আমরাও তা মেনে নেই, আমরা মনে করি মৌলবীরা হয়তো হেদায়েতের মধ্যে নেই, তাই এমনটা হচ্ছে।সত্যিই কি আলেমরা হেদায়াতের মধ্যে নেই? না আমরা উনাদের বক্তব্য বুঝছিনা?

আসলে সমস্যাটা আমাদের আর আলেম বিদ্বেষ এই পরিবেশ আমরা নিজেরা তৈরি করেছি, করে যাচ্ছি, কারণ আমাদের ঈমানী দুর্বলতা , আর আমরা কেউই সৃষ্টি কর্তা(আল্লাহ) কে পরিপূর্ণ বিশ্বাস করি না। আমরা আল্লাহ বিশ্বাস করা সম্পর্কে জানি মাত্র। আল্লাহ কে বিশ্বাস করা আর আল্লাহ বিশ্বাস সম্পর্কে জানা এক জিনিস নয়। যেমন ধরুন আপনি জানেন আগুণ সবকিছু পুড়িয়ে দিতে পারে, আপনাকেও।  প্রতিদিন অজস্রবার আগুণ জ্বলছে নিভছে,  আপনি নির্বিকার , স্বাভাবিক ব্যপার । কিন্তু যখন আপনার অফিসে আগুণ লেগে যায়, আর আপনি বিশ্বাস করেন আগুণ এখনি আপনাকে পুড়িয়ে দেবে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, F R Tower  এ আগুণ লাগার মত ১৭ তলা উপর থেকে লাফ দিবেন। আপনি জানেন, আপনি নির্বিকার । আপনি বিশ্বাস করেন,আপনি ১৭ তলা উপর থেকে লাফ দেন ।  কোন কিছু জানা আর তা বিশ্বাস করা এক নয়। যেমন আপনি জানেন একটিমাত্র কবিরা গুনাহ জাহান্নামে আগুনে পুড়ার জন্য যথেষ্ট, বিশ্বাস করেন কি?করছি  না। আমরা আল্লাহ বিশ্বাসকে  হৃদয়ে ধারণ করতে পারছি না। দৈনিক ২৪ ঘন্টার মধ্যে বড়জোর একঘণ্টা আল্লাহ হৃদয়ে থাকে, বাকি সময় থাকে না । এটা আমার অবস্থা, আপনার কি অবস্থা? আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, না শুধুমাত্র আল্লাহ বিশ্বাস সম্পর্কে জানেন?

আমাদের লাইফ স্টাইল, আমাদের শিক্ষা, আমাদের সমাজ ব্যবস্থাও   আল্লাহকে বিশ্বাস করতে দিচ্ছে না। আমরা ছোট বেলা থেকে ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে আসছি আর যেটা নিয়ে আমরা গর্ব করে চলেছি । আমরা জেনেছি জনসংখ্যা সমস্যা, অথচ বর্তমান চীন এবং ভারত প্রমাণ করেছে জনসংখ্যা সম্পদ। আমরা বিবর্তনবাদকে সত্য বলে বিশ্বাস করতাম, অথচ স্বয়ং ডারউইন তার থিওরি নিয়ে সংশয় প্রকাশ করেছেন , আমরা লোহ যুগ, প্রস্তর যুগ, গুহাবাসী লোকজনের ইতিহাস পড়ছি যা  সত্য তো নয়ই, বরং ধারনা মাত্র। অথচ মানব ইতিহাসের তৃতীয় কি চতুর্থ প্রজন্ম আদি মানব  হযরত নূহ (আঃ) তার কিস্তি( বর্তমানে তুরস্কে আবিষ্কৃত) তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা আজো বিজ্ঞান খুঁজছে। তবুও আপনি একবারের জন্য বিশ্বাস করতে পারবেন না মানুষ গুহায়  বাস করতো না বরং সৃষ্টির শুরু থেকেই জ্ঞানী ছিল। কারণ আমদের কল্পনাশক্তি আর বিশ্বাসকে ঘুরিয়ে দেয়া হয়েছে। আমাদের আল্লাহকে বিশ্বাস করার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে না। আমরা অনেক বেশি দুনিয়া মুখি। জাহান্নামের কঠিন শাস্তি আর আমাদের মাঝে শুধু মৃত্যুই দেয়াল, তবুও আমরা নির্বিকার । কারণ আমরা জাহান্নাম বিশ্বাসই করি না, জাহান্নাম সম্পর্কে জানি মাত্র। যদি বিশ্বাসই করতাম তাহলে ১৭ তলা থেকে লাফ দিতাম, অন্তত বাঁচার চেষ্টা করতাম। 

আমরা  ভাবি পরকালের শাস্তিই হয়তো সহনশীল। অথবা যেহেতু হাত পা বেঁধে মারবে বা নিরুপায় থাকব, সয়ে নেবো। অথবা আল্লাহ ন্যায় বিচারক, দয়ালু উনি আমার মনের খবর জানেন, ক্ষমা চাইবো উনি ক্ষমা করে জান্নাত দিবেন, আমার মনে হচ্ছে এই জায়গায় আমরা সবচেয়ে বেশি  ভুলে আছি, কারণ আল্লাহ যেহেতু ন্যায়বিচারক আল্লাহ নিশ্চয়ই - যে ব্যক্তি হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সব অক্ষরে অক্ষরে মেনে চলেছে, তাকে রেখে আমার, আপনার মত সাপ্তাহিক মুসল্লিকে জান্নাত দিবেন না(আল্লাহই ভাল জানেন) । জানিনা জান্নাতের এক আসনের বিপরীতে কতজন করে প্রার্থী থাকবে, জানিনা আমার প্রতিদ্বন্দ্বী কি কি আমল করছে, বা করেছে। আমরা যদি আল্লাহ কে বিশ্বাস করতাম, তাহলে হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সম্পর্কে ওয়াকিবহাল থাকতাম না। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে, ছোট বড় সকল আমলের গুরুত্ব দিতাম। অথবা যারা এই আমল গুলো করে তাদের বুঝতে পারতাম। তারা খুন, ধর্ষণের মত হারাম কাজগুলোকে কতটুকু ঘৃণা করে বা  আল্লাহর কাছে কিসের ভয়ে কান্নাকাটি করে তা বুঝতাম।


আমরা হালাল, হারাম, ফরজ, ওয়াজিব এর এই ধার ধারি না, তাহলে যারা  সুন্নত, নফল, মুস্তাহাবকেও গুরুত্বের সাথে নিচ্ছে তাদের মনের অবস্থা আমরা কিভাবে বুঝবো? তাদের লেভেলে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা তাদের বিশ্বাস করি না, গুরুত্ব দিতে চাই না। এমনকি ধর্মীয় বাণীগুলোও নিজেদের মনগড়া বা অন্যকোন লোক যে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপনে পটু তার টা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মেসির পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব ক্রিকেট নয়, কিন্তু তবুও কেন যেন এটা বিশ্বাস করিনা যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি মানেই ধার্মিক বা আলেম নয়। শুধু মাত্র আবু সাঈদ স্যাররাই  মান্য নয় বরং আল্লামা আহমদ শফী হুজুররাও মহামান্য এটা আমরা মেনে নিতে চাই না।

আমরা সবসময় নিজেদের সঠিক বলে মনে করি। দাঁড়ি টুপি ওয়ালাদের অনেক ভুল আমাদের চোখে পরে, মনে হয় তারা  সঠিক নয় ।  এমনকি আল্লাহর অনেক বিধানও আমাদের ভুল মনে হয়, মনে হয় এই ইসলাম টা ১৪ শ বছর আগের জন্য, এখনকার জন্য নয়। এখন মানুষ অনেক বিজ্ঞ, এখন মানুষ নিজের ভাল মন্দের বিবেচনা করতে পারে। ভাল কিছুর সিদ্ধান্ত ও পরিকল্পনা মানুষ নিজেরা নিতে পারে। হ্যাঁ মানুষ বড়জোর ১-২ বছর অথবা ৫ -১০ বছর বড়জোর ১০০ - ২০০ বছরের জন্য পরিকল্পনা করতে পারে, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেছেন ৫০০ বিলিয়ন বছর  বা তারচেয়ে বেশি সময়ের জন্য (বিজ্ঞানীরা মনে করে পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর)। মানুষ হয়তো ১০ - ১২ বছরের ভালো টা জানে কিন্তু আল্লাহ চূড়ান্ত ভালোটাই জানেন। তাই আল্লাহর বিধানে কোনো ভুল থাকতে পারে না। আরেকটা বিষয়, বিজ্ঞানীরা মনে করে ৩-৪ মিলিয়ন বছর আগে প্রথম মানুষ আসে, পৃথিবী হয়তো আরও কয়েক হাজার বছর টিকবে( আল্লাহ ভালো জানেন), যাই হোক আমি বিষয় টা দেখি এভাবে মানব ইতিহাসের ৩- ৪ মিলিয়ন সময়ের তুলনায় আমার ৬০ বছরের জীবনটা হচ্ছে ঠিক ঐ সময়টার মত যা আমার ৬০ বছরের জীবনে ৩ ঘণ্টা পরীক্ষার হলে কেটেছিল। হ্যাঁ আমি মনে করি জীবনটা হলো পরীক্ষার হল, জন্মের মাধ্যমে এই হলে প্রবেশ করেছি আর মৃত্যুর মাধ্যমে বের হয়ে যাবো, আর লক্ষ , কোটি বছরের এই প্রবাহমান সময়ে মহান রাব্বুল আলামীন আপনার আমার মত অনেক মানবের পরীক্ষা নিচ্ছেন। ফলাফল পাবো হাশরে, আপনি আমি সবাই পরীক্ষার্থী, একে অপরের  প্রতিদ্বন্দ্বী। এই পরীক্ষা পাশের কারিকুলাম রাসূলের জীবনী ও আমল, পাঠ্যপুস্তক আল কুরআন, শিক্ষক রাসূলের ওয়ারিশ হাক্কানি অলেমগণ, আমার ভাবনা যদি আপনার সঠিক মনে হয় তাহলে একবার ভাবুন-

  • আমরা কি রাসূলের জীবনী মুখস্ত জানি, যেমন জানি হলিউড বা বলিউড মুভির কাহিনী ? 
  • আমরা কি কুরআন পরে দেখেছি কখনো, যেভাবে পড়ি উপন্যাস সমূহ ? 
  • আমরা কি আলেমগণের পিছনে ঘুরি, যেভাবে পিছনে ঘুরি নেতাদের ? 
  • হাশরের দিন আমরা ভালো ফলাফল আশা করতে পারি? যেমন আশা করি GPA বা CGPA এর 
  • আমরা কি সত্যিই আল্লাহকে বিশ্বাস করি , না শুধুমাত্র আল্লাহ বিশ্বাস সম্পর্কে জানি? আল্লাহ কে বিশ্বাস করা আর আল্লাহ বিশ্বাস সম্পর্কে জানা এক জিনিস নয়। আমরা যখন জানি, আমরা নির্বিকার থাকি । আমরা যখন বিশ্বাস করি ,আমরা ১৭ তলা উপর থেকে লাফ দেই। 
যারা মৌলবী, যারা যারা সুন্নত, নফল, মুস্তাহাবকেও গুরুত্ব দিচ্ছে বা যারা হাক্কানি অলেম তারাও মানুষ, তাদেরও ভুল হয়। তাদের ভুল গুলো শুধরানোর জন্য অন্য আলেমরা আছেন। আমরা সাধারণ রাতো উনাদের মত ভাবতেও পারিনা, আমরা কেন উনাদের সমালোচনা করবো? আমরা না বুঝে উনাদের সমালোচনা করাতে আমদের মত অন্য সাধারণ লোকেরা আলেমদের উপর আস্থা হারাচ্ছে, এতে করে পুরো সমাজের ক্ষতি হচ্ছে। আপনার আমার একটি মন্তব্যের জন্য আমাদের কাছের লোকটির অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমার মনে আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিৎ, আমাদের আলেমদের উপর আস্থা রাখা এবং তাদের যথাযোগ্য সম্মান দেয়া উচিৎ। 

আর আরেক টা বড় কারণ হচ্ছে  আর আরেক টা বড় কারণ হচ্ছে লেখাটা লেখার প্রেক্ষাফট।  আমার বন্ধু তৌফিক এর ওয়ালে একটা নিউজ দেখলাম, ইউটিউব ভিডিও লিঙ্ক যার শিরোনাম হচ্ছে "২০১৯ সালে কওমি শিক্ষকরাই ধর্ষণ করল এক তৃতীয়াংশ শিশু"। তৌফিক জাসদ(জে এস ডি) সম্প্রদায়ের র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক। সে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রমোট করে।   নিউজটা দেখে সন্দেহ হলো "এক তৃতীয়াংশ" হিসাব করলো কিভাবে? যাচাই করতে গিয়ে দেখলাম  iTv ctg নতুন একটা ইউটিউব চ্যানেল, যে বিভিন্ন ওয়াজের কাটপিস দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে, বিচার বিশ্লেষণ করে বুঝা গেল সে "আহলে সুন্নাত ওয়াল জামাতের" সমর্থক এবং চরমভাবে কাওমি বিদ্বেষী, তার চ্যানেলে বিশ্ব ইজতেমা নিয়ে করুচিপূর্ণ ভিডিও রয়েছে, এর মধ্যে তার কাওমি বিদ্বেষী ভিডিওগুলাই হিট। তো ঐ  ইউটিউব চ্যানেল আবার "স্বদেশ বার্তা" নামে একটা অখ্যাত অনলাইন প্রত্রিকার বরাত দিয়ে ভিডিও বানিয়েছিল। "স্বদেশ বার্তা" হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ Sydney শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এরপত্রিকা, যিনি Sydney থেকে এটা পরিচালনা করেন। ঐ পত্রিকায় "ছয় মাসে ৪০০ শিশু ধর্ষণের শিকার, ১৬ জনের মৃত্যু, এক তৃতীয়াংশ কওমী মাদ্রাসার শিক্ষক দ্বারা" শিরোনামে এই খবর চাপা হয়। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) বরাত দিয়ে ২০১৯ সালের জুলাই মাসে সংবাদটি চাপানো হয়। যেখানে বলা হয় " ২০১৯ সালের ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮ টি সংবাদ বিশ্লেষণ করে  একটি  পরিসংখ্যান তুলে মানুষের জন্য ফাউন্ডেশন জানায়, ৬ মাসে সারাদেশে ৩ শ ৯৯ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে । এর মধ্যে ৮ জন ছেলে শিশু । ধর্ষণের পরে ১ জন ছেলে শিশুসহ মারা গেছে ১৬ টি শিশু। এদের মধ্যে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৪৪ জনের উপর ।"এমজেএফ" জরিপের কোথাও কাওমি শিক্ষকের কথা উল্লেখ না থাকলেও আসিফ আজাদের প্রত্রিকা সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিকভাবে রিপোর্টের শেষে যোগ করে "  যদিও (এমজেএফ) সামগ্রিকভাবে সার্ভে করে দেখেছে, কিন্তু আমাদের করা নিউজ আর অনলাইনে প্রকাশিত শিশু ধর্ষণ ও হত্যার রিপোর্ট অনুসারে প্রায় এক তৃতীয়াংশ ধর্ষণ ও খুন হয়েছে কওমী মাদ্রাসার শিক্ষক দ্বারা", শিরোনাম করে দেয়। এভাবে ডালাও ভাবে উনি বাংলাদেশের একটি বৃহত্তর ধর্মীয় গোষ্টিকে বিশাল এক পাপের বোঝা ছাপিয়ে দেন কোনো বিশ্বস্ত নিউজ সোর্স ছাড়াই।  হ্যাঁ এভাবে একটা গোষ্টি তাদের দুনিয়াবি স্বার্থ হাসিলের, কিছু ভিসিটর, জনপ্রিয়তা পাওয়ার জন্য আলেম বিদ্বেষী মিথ্যা রটিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আর আলেমদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। তাই সংবাদ বিশ্বাস করার আগে তা যাচাই করা উচিৎ। আমদের এই বিষয়গুলোতে আরও সচেতন হওয়া উচিৎ।

এটা সত্য, সাধারণ আলেমদের মধ্যে কেউ কেউ শয়তানের পরোচনায় অনেক মারাত্মক অপরাধ করছেন বলাৎকারের মত জগণ্য  অপরাধ ও করেছেন, আবার অনেক পাপী বর্ণচুরি করার জন্য দাঁড়ি, টুপি, পাঞ্জাবী পড়ে তাদের কথা আলাদা, তাদের শাস্তি হোক, ধ্বংস হোক। কিন্তু দিন শেষে যেসব কুলাঙ্গার রা নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য রাসূলের সুন্নত দাঁড়ি, টুপি, পাঞ্জাবী ওয়ালাদের অবমাননা করে, কুৎসা রটায়, সত্য মিথ্যা যাচাই না করে সংবাদ পরিবেশন তাদের জন্য আল্লাহর লানত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন