ফেইসবুক পিক্সেল কোড ,ইভেন্ট সেট আপ, রিটার্গেটিং বাংলা টিউটোরিয়াল। ফেইসবুক পিক্সেল কোড ,ইভেন্ট সেট আপ, রিটার্গেটিং সম্বন্ধে জানতে এই ব্লগটি পড়ুন।
ফেইসবুক পিক্সেল কোডঃ ফেসবুক পেইড ক্যাম্পেইনে সবচাইতে বেশি সফলতার গোপন রহস্য হল Facebook Ad Pixel এর সর্বোত্তম ব্যবহার। আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার প্রসার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক পিক্সেল সম্পর্কে ভালভাবে জানতে হবে । এটার ব্যবহার ছাড়া ফেসবুক অ্যাডের সর্বত্তম ব্যবহার কোন অবস্থায়ই সম্ভব নয় ।
ফেইসবুক ইভেন্টঃ ইভেন্ট হচ্ছে ফেইসবুক এদের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং এর পদক্ষেপ।
রিটার্গেটিংঃ ৭২% অনলাইন খরিদ্দার শপিং এর সময় অনেক কিছুই বাদ দিয়ে যায়। রিটার্গেটিং ক্যাম্পেইনের মাধ্যমে এদের অনেককেই বাদ দেয়া জিনিসগুলা কেনাকাটার জন্য ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমবার আকাঙ্ক্ষিত ফলাফল লাভে ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি রিটার্গেটিং এর সাহায্যে আপনার ই-কমার্স স্টোরে সম্ভাব্য কাস্টোমার ফেরত পেতে পারবেন।
যখন আপনি একটা ই-কমার্স স্টোর পরিচালনা করেন, তখন আপনি রিটার্গেটিং এর সাহায্যে নিম্নোক্ত ফলাফল গুলা পেতে পারেনঃ
- একজন সম্ভাব্য কাস্টোমারকে তার খোঁজ করা কোন প্রোডাক্ট সম্পর্কে মনে করিয়ে দেয়া
- আপসেলস এবং ক্রসসেলস প্রোমোট করা
- মানুষ যে সকল প্রোডাক্ট নিতে আগ্রহী সেগুলাতে ডিস্কাউন্ট দেয়া
- একই ক্যাটাগরির (আপসেলস এবং ক্রসসেলস হতে ভিন্ন) প্রোডাক্ট প্রোমোট করা- যদি আপনি একটা ইলেক্ট্রনিক ই-কমার্স সাইট পরিচালনা করেন তাহলে আপনি একজন কি খরিদ করেছে সেটার উপর ভিত্তি করে ফ্রিজ বা ওভেন প্রোমোট করতে পারেন
- প্রমোশনাল অফারগুলা মানুষকে মোবাইল ডিভাইসের সাহায্যে জানানো
চলুন দেখি আপনি কিভাবে ফেইসবুকে ফেইসবুক পিক্সেল, ফেইসবুক ইভেন্ট সেট আপ, রিটার্গেটিং সাহায্যে আপনার সেলস বাড়িয়ে নিতে পারেন
আশাকরি ভিডিও আপনার ভালো লেগেছে। আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন তা কমেন্টে জানান। আপনার মূল্যবান মন্তব্য পরবর্তীতে আরও টিউটোরিয়াল তৈরিতে সহায়তা করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন